সংশ্লিষ্ট সংস্থা    সি. এ. এ. বি.    নিয়ন্ত্রন সম্পর্কিত  
   
CAAB Rules & Regulations

নীতি ও বিধানাবলী:
বিধি বিধান:
বাংলাদেশে বর্তমানে সিভিল এভিয়েসনের কার্যক্রম পরিচালনার জন্য যে আইনগত বিধিবদ্ধ কাঠামো রয়েছে তাহাই সিভিল এভিয়েশন নীতিমালা ১৯৮৪ ৷ এই নীতিমালার আলোকে কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার নেভিগেশন সংক্রান্ত বিষয়াবলীর আদেশ জারী করে থাকেন ৷

সিভিল এভিয়েশন নীতিমালা - ১৯৮৪
১৯৩৭ সালের এয়ারক্রাফট নীতিমালা এবং ১৯৮১ সালের এয়ারপোর্ট অবষ্ট্রাকশন ক্লিয়ারেন্স নীতিমালা বিলুপ্ত করে সরকার সিভিল এভিয়েশন অর্ডিনেন্স ১৯৬০ (৩২তম ১৯৬০) এর ধারা ৪,৫,৭ এবং ৮, অর্ডিনেন্স ১৯৬৫ (১২তম ১৯৬৫) এর এয়ারক্রাফটের ধারা ১০ (রিমোভাল অব ডেঞ্জার টু সেফটি), টেলিগ্রাফ বিধি ১৮৮৫ (১২তম ১৮৮৫) এর ধারা ৪ অনুযায়ী সিভিল এভিয়েশন নীতিমালা ১৯৮৪ গঠন ও জারী করে বাংলাদেশ সিভিল এভিয়েশনের সকল কার্যক্রম পরিচালিত হয়ে আসছে ৷

এ নিয়ম নীতি সমূহ রেজিষ্ট্রশন অব এয়ার ওয়ার্দিনেস, পার্সোনেল (পাইলট, ফ্লাইট ইঞ্জিনিয়ার, এয়ার ট্রাফিক কন্ট্রোলার, এয়ার ক্রাফট মেইনটেন্যান্স ইত্যাদি) বিষয়ে কার্যক্রম গ্রহন করে থাকে যার বিবরণ নিম্নে দেওয়া হলো:-

নীতি ও বিধানবলী:
১) রেজিষ্ট্রেশন অব এয়ারক্রাফট: সিএএবি বাংলাদেশের সকল বিমানের নিবদ্ধন করে থাকে৷ নিবদ্ধনই হচ্ছে বাংলাদেশে বিমান পরিচালনা কার্যক্রমের পূর্বশর্ত ৷
২) সার্টিফিকেট অব এয়ার ওয়ার্দিনেস: ফ্লাইট সেফটি নিশ্চত করার লক্ষে বিমানের এয়ার ওয়ার্দিনেস সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে৷ এয়ারক্রাফট চলাচল গ্রহনযোগ্য করতে এয়ার ওয়ার্দি যন্ত্রাংশ, নকসা মানসম্পন্ন কি না, টাইপ অব এয়ারক্রাফট এবং উড্ডয়নে-অবতরণে পুরোপুরি সক্ষম কি না তা সিএএবি যাচাই - বাছাই পূর্বক বাংলাদেশে নিবন্ধন, অনুমোদন / নবায়ন, স্থগিত / বাতিল ইত্যাদি করে থাকে৷ এ ধরনের সনদপত্র ব্যতীত কোন এয়ার ক্রাফট বাংলাদেশের আকাশ সীমায় উড্ডয়ন/অবতরণ করতে পারবে না ৷
৩) পার্সোনেল লাইসেন্সিং: ফ্লাইট অপারেশন কাজে নিয়াজিত অব বোর্ড পাইলট, নেভিগেটর কন্ট্রোলার ইত্যাদি এবং অন গ্রাউন্ড এয়ার ট্রাফিক কন্ট্রোলার ইত্যাদি এবং অন গ্রাউন্ড এয়ার ক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার এর যোগ্যতা এবং দক্ষতার প্রমান স্বরূপ উপযুক্ত লাইসেন্ন থাকতে হবে৷ সফল ব্যক্তিদের সিএএবি লাইসেন্স প্রদান করে থাকে ৷
৪) দ্বিপাক্ষিক যুক্তি সমূহ: অন্যান্য দেশ সমূহ যারা দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তি, সমঝোতার জন্য প্রদানকৃত কাগজপত্র সিএএবি পরীক্ষা নিরীক্ষা সহ সরকারকে অবগত করার জন্য কার্য্যপত্র প্রস্তুত করে থাকে৷ কোন বিদেশী এয়ার লাইন্স বাংলাদেশে সিডিউল ফ্লাইট পরিচালনা করতে চাইলে ঐ দেশের সরকার কর্তৃক মনোনীত ব্যক্তিবর্গ চুক্তি সম্পাদনে অবশ্যই উপস্থিত থাকতে হবে ৷
৫) এয়ার ট্রান্সপোর্ট সার্ভিস অথরাইজেশন: সিএএবি বাংলাদেশের বিমান সংস্থা সমূহের লাইসেন্স বরাদ্দ / বাতিল এবং সংশ্লিষ্ট সংস্থা গুলোর ব্যবসা সংক্রান্ত বিষয়ের সাথে শর্তসমূহ বিধিমালা অনুযায়ী অনুমোদন প্রদান করে থাকে ৷





 
  খবর | দরপত্র | চলতি ঘটনাবলী | মন্তব্য | প্রশ্নোত্তর | সাইট নির্দেশিকা | ওয়েব-মেইল
  কপিরাইট © ২০০৭, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়. সর্বস্বত্ব সংরক্ষিত. কারিগরী ও আর্থিক সহায়তাকারী: SICT  ওয়েবসাইটটির নির্মাতা ও রক্ষণাবেক্ষণকারী - BIDS