সংশ্লিষ্ট সংস্থা    বাংলাদেশ পর্যটন কর্পোরেশন    কর্মকান্ড
   
 
কর্পোরেশনের দায়-দায়িত্ব এন্ড কর্মকান্ড:
 
 
পর্যটক আকর্ষণের উদ্দেশ্যে দেশের ইতিহাস ও সংস্কৃতি প্রচারণার মাধ্যমে বিদেশে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা
 
নির্ধারিত হতে পারে এমন যে কোন কার্যক্রম সম্পাদন;
 
বাংলাদেশের অভ্যন্তরে অথবা বাইরে অভ্যর্থনা ও তথ্য সরবরাহ সুবিধা প্রবর্তন করা;
 
অভ্যন্তরীণ পর্যটন উৎসাহিতকরণ ও উন্নয়ন;
 
করপোরেশনের কাজের আওতায় পড়ে এমন কার্যাবলীতে নিযুক্ত হওয়ার জন্য দেশের ভিতরে বা বাইরে যে কোন সংস্থা/সংগঠনকে সহায়তা বা উৎসাহ প্রদান অথবা সরকারের পূর্ব অনুমোদন সাপেক্ষে যে কোন সংস্থার সহযোগী হওয়া;
 
সরকারের পূর্বানুমোদনক্রমে বিদেশের সাথে পর্যটন চুক্তি সম্পাদন;
 
পর্যটনের বিভিন্ন বিষয়ে গবেষণা পরিচালনা;
 
পর্যটন সংক্রান্ত প্রচার সামগ্রী প্রকাশনা;
 
হোটেল, রেষ্টুরেন্ট, পিকনিক স্পট, ক্যাম্পিং সাইট, থিয়েটার, এ্যমিউজমেন্ট পার্ক, ক্যাসিনো এবং ওয়াটার স্কিইং ও পর্যটকদের বিনোদনের সুযোগ-সুবিধা অধিগ্রহণ, প্রতিষ্ঠা নির্মাণ, আয়োজন এবং পরিচালনা;
 
ট্রাভেল এজেন্সী গঠন এবং/অথবা দলবদ্ধ ভ্রমণ আয়োজনের জন্য রেলওয়ে, শিপিং কোম্পানী, এয়ারলাইনস, জলপথ ও সড়ক পরিবহনের এজেন্ট হিসেবে দায়িত্ব পালন;
 
শিকার এজেন্সি গঠন, সরকারী ট্যুরিজম উন্নয়নের জন্য সকল কার্যক্রম গ্রহণ এবং গেইম স্যাংকচুয়ারী, গেম রিজার্ভ, মৎস হ্যাচারী ও হাঁস-মুরগীর প্রজনন ফার্ম রক্ষণাবেক্ষণ;
 
পর্যটন সংক্রান্ত বা তৎসহায়ক কাজে নিয়োজিত অথবা নিয়োজিত হতে পারেন এমন ব্যক্তিদের শিক্ষা ও প্রশিক্ষণের জন্য ইনষ্টিটিউট স্থাপন অথবা শিক্ষার অন্যান্য ব্যবস্থা গ্রহণ;
 
যে কোন স্থাবর ও অস্থাবর সম্পত্তি অধিগ্রহণ, সংরক্ষণ ও হস্তান্তর করা;
 
নিজস্ব অর্থ ও তহবিল বিনিয়োগ করা। প্রয়োজন অনুভূত হলে অথবা সঠিক অনুমতি হলে বিনিয়োগের ধরণ পরিবর্তিত হতে পারে;
 
উপরোক্ত উপ-ধারাসমূহে বর্ণিত বিষয়ের সাথে সংগতিপূর্ণ অথবা তৎপ্রতি আনুসাঙ্গিক সকল কার্যক্রম গ্রহণ;
 
নির্ধারিত হতে পারে এমন যে কোন কার্যক্রম সম্পাদন।
   

  খবর | দরপত্র | চলতি ঘটনাবলী | মন্তব্য | প্রশ্নোত্তর | সাইট নির্দেশিকা | ওয়েব-মেইল
  কপিরাইট © ২০০৭, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়. সর্বস্বত্ব সংরক্ষিত. কারিগরী ও আর্থিক সহায়তাকারী: SICT  ওয়েবসাইটটির নির্মাতা ও রক্ষণাবেক্ষণকারী - BIDS