সি. এ. এ. বি
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) একটি সরকারী সেবামূলক প্রতিষ্ঠার এবং এটি একটি বিধিবদ্ধ সংস্থা হিসেবে বাংলাদেশের আকাশ সীমায় নিরাপদ, নিয়মিত এবং দক্ষতার সাথে উড্ডয়ন ও অবতরণের সকল প্রকার এয়ার নেভিগেশন সুবিধা প্রদান করে থাকে৷
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ একটি নিয়ন্ত্রণকারী সংস্থা হিসেবে জাতিসংঘের অঙ্গ সংগঠন ইকাও-এর (ICAO) সাথে সমন্বয় ও মান বজায় রেখে বিশ্বব্যাপী সুষ্ঠ বিমান চলাচলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে৷
লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে সিএএবি নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করে থাকে:
১) সেবা ও সুযোগ সুবিধা সমূহ: যেমন-
এয়ার ট্রাফিক সার্ভিস/এয়ার ট্রাফিক ব্যবস্থাপনা:
ক) সিএএবি বাংলাদেশের আকাশ সীমায় এবং সচল বিমানবন্দরে বিমান দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে যথাযথ ও সুষ্ঠ বিমান চলাচলের নিমিত্তে এয়ার ট্রাফিক সার্ভিস প্রদান করে থাকে৷
খ) সিএএবি বাংলাদেশের সচল বিমানবন্দরের আকাশ পথ (এয়ার রুট), এপ্রোচ চার্ট, উড্ডয়ন ও অবতরণের নিয়মাবলী প্রনয়ন করে থাকে৷
গ) সিএএবি বিমান দুর্ঘটনা ও নিখোঁজ বিমান উদ্ধার অভিযান পরিচালনা করা ও তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে৷
যোগাযোগ, রেডিও নেভিগেশনাল এইড এবং সার্ভিলেন্স সার্ভিস:
সিএএবি সুষ্ঠ, নিরাপদ ও নির্বিগ্ন বিমান চলাচলের জন্য এরোনটিক্যাল টেলি-কমিউনিকেশন, রেডিও নেভিগেশন ও সার্ভিলেন্স সার্ভিস প্রদান করে থাকে৷ যেমন-
১) সিএএবি কর্তৃপক্ষ কর্তৃক নিরাপদ বিমান চলাচল সংক্রান্ত তথ্য আদান প্রদানের জন্য আন্তর্জাতিক বিমানবন্দরের সাথে সুষ্ঠু টেলি-যোগাযোগ ব্যবস্থা ও নেটওয়ার্ক সংস্থাপন;
২) বিমানের সঙ্গে এইচএফ এবং ভিএইচএফ রেডিও এর মাধ্যমে ভয়েজ কমিউনিকেশন স্থাপন;
৩) কোলকাতা, ইয়াঙ্গুন এবং স্থানীয় বিমানবন্দরগুলোর সঙ্গে সরাসরি ভয়েজ কিমউনিকেশন স্থাপন;
৪) ঢাকা, চট্রগ্রাম, সিলেট, যশোহর, কক্সবাজার, রাজশাহী, সৈয়দপুর, বরিশাল, কুমিল্লা এবং ঈশ্বরদী বিমানবন্দরে স্থাপিত নন-ডাইরেকশনাল রেডিও বিকন (এনডিবি) এর মাধ্যমে বিমানকে দিক নিদের্শনা প্রদান;
৫) যশোহর, রাজশাহী, সৈয়দপুর, ও কুমিল্লা বিমানবন্দরে স্থাপিত ভি ও আর এর সাহায্যে দিক এবং দুরত্বের নির্দেশনা প্রদান;
৬) ঢাকা, চট্রগ্রাম ও সিলেট বিমানবন্দরে স্থাপিত ভি ও আর এবং ডি এম ই-এর সাহায্যে দিক এবং দুরত্বের নির্দেশনা প্রদান;
৭) ঢাকা, চট্রগ্রাম এবং সিলেট বিমানবন্দরে সংস্থাপিত আইএলএস এর সাহায্যে বিমান অবতরন;
৮) জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত প্রাইমারী এবং সেকেন্ডারী রাডার-এর সাহায্যে সকল প্রকার বিমান চলাচলে সার্ভিস প্রদান৷
বিমানবন্দর এবং ছিনতাই প্রতিরোধ নিরাপত্তা ব্যবস্থা:
সিএএবি যাত্রী সাধারণ, বিমান এবং বিমানবন্দর সমূহের নিরাপত্তা নিশ্চিত করা ও যে কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম মোকাবেলা করার জন্য সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে থাকে৷
যাত্রী সুবিধা:
সিএএবি বাংলাদেশের সকল বিমানবন্দরে যাত্রী সেবা নিশ্চিত করনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে থাকে৷ যাত্রী সেবা প্রদানে সিএএবি বিমান উড্ডয়ন ও অবতরন সংক্রান্ত তথ্য, ঘোষনা, চিত্তবিনোদন, আরামদায়ক কক্ষ, সেবা প্রদান ইত্যাদি ব্যবস্থা গ্রহন করে থাকে৷
বিমানবন্দরের নির্মান ও মেরামত:
১) সিএএবি সকল বিমানবন্দর নির্মান, মেরামত ও উন্নয়ন কার্যক্রম গ্রহন করে থাকে এ ছাড়াও চাহিদা মোতাবেক বিমান চলাচলের পরিধি বৃদ্ধিতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন করে থাকে৷
২) সিএএবি বিমানবন্দরের কাজে সংশ্লিষ্ট সকল এয়ারলাইন্স, কাষ্টম, ইমিগ্রেশন, মেটেওরোলজি, হেলথ, পুলিশ ইত্যাদি সংস্থাসমূহকে অফিস কক্ষ প্রদান করে থাকে৷
উন্নয়ন / পরিকল্পনা:
সিএএবি প্রয়োজনীয়তা ও বাজেট বিবেচনায় রেখে দেশে বেসামবিক বিমানবন্দরের অবকাঠামো উন্নয়নে যুক্তিকতা, মূল্যায়ন এবং পরিকল্পনা গ্রহন করে থাকে৷ এছাড়াও সিএএবি আঞ্চলিক দেশ ও ইকাও-এর মান বজায় রেখে ও যোগাযোগ রক্ষা করে ইকাও-এর ভবিষ্যত উন্নয়ন পরিকল্পনা গ্রহন করে থাকে৷
মানব সম্পদ উন্নয়ন:
সিএএবি অপারেশনাল কর্মকর্তা ও কর্মচারীদের ক্ষমতা বৃদ্ধিকল্পে দেশে-বিদেশে প্রশিক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে থাকে৷ এছাড়াও কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণের জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে৷
২) ফ্লাইট সেফটি এন্ড রেগুলেশনস্ : যেমন-
ক) রেজিষ্ট্রেশন অব এয়ারক্রাফট
খ) সার্টিফিকেশন অব এয়ার ওয়ার্দিনেস
গ) পার্সোনেল লাইসেন্সিং
ঘ) দ্বিপাক্ষিক চুক্তি
ঙ) এয়ার ট্রান্সপোর্ট সার্ভিস অথরাইজেশন |


 |